ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাপার অবস্থান
তিনবারের ‘হিরো’ এবার জিরোবাংলাদেশের রাজনীতিতে একসময়ের অন্যতম প্রধান শক্তি এবং কিংমেকার হিসেবে পরিচিত জাতীয় পার্টি (জাপা) এবার আক্ষরিক অর্থেই অস্তিত্ব সংকটে রয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি দলটি। দীর্ঘ তিন দশকের সংসদীয় রাজনীতিতে দলটি এই প্রথম কোনো আসন ছাড়া...