জুলাই গণঅভ্যুত্থানে গোবিপ্রবি
টানা এক মাস আন্দোলনে উত্তাল ছিল ক্যাম্পাসকোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ২০২৪ সালের জুলাই মাসজুড়ে আন্দোলন-সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ৫ জুলাই প্রথম কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আন্দোলন ধাপে ধাপে সড়ক অবরোধ, বাংলা ব্লকেড, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, মশাল মিছিল, উপাচার্...