৭২ চিকিৎসকের পদে কর্মরত ২২
বিপুল রোগীর চাপে নাজুক শরীয়তপুর সদর হাসপাতালএকজন চিকিৎসকের সামনে রোগীর দীর্ঘ সারি। জরুরি বিভাগে একের পর এক রোগী আসছেন। ওয়ার্ডে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী। কাউকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, আবার কাউকে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসার জন্য যেতে হচ্ছে অন্য হাসপাতালে।