শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

রূপ, অভিনয় এবং রহস্যময় ব্যক্তিত্বে যিনি বাঙালির চিরকালের মহানায়িকা হয়ে উঠেছিলেন, তিনি সুচিত্রা সেন।

১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা জেলার জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন।

১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক, তবে উত্তম কুমারের বিপরীতে ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাই তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।

হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৫৫ সালে ‘দেবদাস’ ছবির মাধ্যমে।

১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ লাভ করেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
