শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

পূজা চেরি জনপ্রিয় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় পূজা।

২০১২ সালে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’।

২০১৮ সালে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।

তিনি ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী বিভাগে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ২০১৯ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
