শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গের বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজ ও সিনেমাতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগুনরাঙা লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

এক স্বপ্নিল আবহ- চারপাশে ঘন সবুজ গাছপালা, হালকা ধোঁয়াটে আলো আর উষ্ণ সোনালি আভায় আগুনরাঙা লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

স্ট্র্যাপলেস কাটের করসেট-স্টাইলে সূক্ষ্ম ফুলেল এমব্রয়ডারির কাজ লাল গাউনটি দিয়েছে অনন্য সৌন্দর্য।

লুকের সবচেয়ে আকর্ষণীয় এলিমেন্ট সিকুইন–সজ্জিত শিয়ার কেপ ও বটমে প্লিটেড হাইওয়েষ্ট স্কার্ট ।

ত্বকে সফট গ্লো, চোখে মাসকারা, ঠোঁটে ন্যুড-পিঙ্ক টোনের লিপকালার আর গালে হালকা ব্লাশের ছোঁয়ায় পরিমিত সাজ।
