শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী রুনা খান, কখনো পর্দায় সাবলীল অভিনয়, কখনো সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়েন। সম্প্রতি সামাজিক মাধ্যমে সাদা-কালো জামদানির লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন।

শাড়ির সঙ্গে মানানসই কালো স্লিভলেস ব্লাউজ এক ক্ল্যাসিক কম্বিনেশন।

হাতে, কানে ও গলায় পার্লের গয়না তার সাজে সাবলীলতা এনে দিয়েছে।

হালকা ব্রঞ্জ আইশ্যাডো, কালো টিপ আর ন্যুড গোলাপি লিপকালার নজর কাড়ছে বেশ।

মানানসই মেকওভার, সাদা গাজরায় চুলের স্টাইল তার লুকে এনেছে একরাশ শুভ্রতা।

সবমিলিয়ে এই লুকে খুব প্রাণবন্ত লাগছে অভিনেত্রীকে।
