রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সুন্দরী অভিনেত্রী হিসেবে সারিকা সাবাহ ভক্তদের কাছে সব সময় আলাদাভাবে সমাদৃত। তাঁর রূপে থাকে একধরনের স্নিগ্ধ আমেজ। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি গোল্ডেন টাচ লুকে নজর কেড়েছেন।

সোনালির আভায় এক চোখজুড়ানো রূপে দেখা দিয়েছেনেএই সুন্দরী অভিনেত্রী।

পরনে ন্যুডরঙা সিল্ক ফেব্রিকের এই গোল্ডেন টাচের শাড়ির বর্ডারে নজরকাড়া জরির কারুকাজ।

ডিপনেক ব্লাউজেও সোনালি জরির ভরপুর কারুকাজ।

হাতে চুড়ি,আংটি ছাড়া বেছে নিয়েছেন বড় ঝোলানো ঝুমকা।

সফট গ্ল্যাম মেকওভার, স্টেটমেন্ট গয়না আর সোনালি কারুকাজের ন্যুড ফেব্রিকের শাড়ি ব্লাউজে সারিকার গোল্ডেন টাচের লুকটি মুগ্ধ করেছে সবাইকে।
