শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি অধরা জাহানের কথায় ও আলম আরা মিনুর সুরে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী।

ভালোবাসা দিবসে বিটিভির 'ভালোবাসি তাই ভালোবেসে যাই ' শিরোনামের সংগীতানুষ্ঠানে ‘আজ একি সুরে , থেকেও দূরে , জাগলে এই রাতে ' শিরোনামের গানটি প্রচার হবে।

'ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান , এটি তেমন একটি গান।‘

বিটিভি'র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'বৈঠকখানা'র জন্য 'জোড়া শালিক' নামে একটি মৌলিক গান গেয়েছেন তিনি।

'মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।'
