শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফাগুনের রঙে সেজে বসন্তকে বরণ করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধরূপে ধরা দিয়েছেন শোবিজ দুনিয়ার এক ঝাঁক তারকা। তাদের বসন্তের সাজে মুগ্ধ নেটিজেনরা।

উজ্জ্বল হলুদ রঙের সিল্ক শাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যেই বসন্তবরণ করেছেন নুসরাত ফারিয়া।

বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন শবনম বুবলী।

মায়ের শাড়ি পরে বসন্ত বরণ করেছেন সাফা কবির।

বসন্তের রোদ্দুর আর ফুলেল উচ্ছ্বাসে দ্যুতি ছড়াচ্ছেন মেহজাবীন চৌধুরী।

বসন্ত সাজে ফাগুন শুভেচ্ছা জানিয়েছেন সাদিয়া আয়মান।

মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘বাসন্তী আবেগে নতুন শুরুটা হোক শুভ।’
