শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গর্জিয়াস শাড়ির লুকে নজর কেড়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। ঈদে সিনেমা মুক্তির আগে এই মোহময়ী লুকে ভক্তদের নজর কাড়লেন নাজিফা তুষি।

ক্যাপশনে লিখেছেন, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।

পরনে কফি-বাদামি শেডের অর্গানজা শাড়ি। শাড়ির জমিনে সূক্ষ্ম সিকুইন ও ছোট ছোট স্টোন যেন আভা ছড়াচ্ছে ।

শাড়িটির আসল আকর্ষণ পাড় ও আঁচলে দৃষ্টিনন্দন কালো ফ্লোরাল এমব্রয়ডারি কনট্রাস্ট।

ন্যুড লিপস্টিক দেওয়া ঠোঁট, চোখে মাশকারা ও কাজল, নিখুঁতভাবে আঁকা ভ্রু সব মিলিয়ে তুষির মোহময় রূপ।
