শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ ভারতের বিনোদনজগতের সবচেয়ে জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিয়ে করেছেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন এ জুটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁদের রাজা-রানির মতো রাজকীয় এই বিয়ের আয়োজন ভক্তদের মন ছুঁয়ে গেছে।

রাশমিকা মান্দানা হাজির হয়েছিলেন রাজকীয় দক্ষিণি ভারতীয় ব্রাইডাল লুকে।

রাশমিকার শাড়িতে হায়দরাবাদের স্থাপত্য ঐতিহ্যের আলোকে শিল্প ও সংস্কৃতির এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।

বিয়ে উপলক্ষে রাশমিকা ও বিজয় দুজনেই পরেছেন ভারী জুয়েলারি ।

নতুন বর–কনের গালে কালো ফোঁটা দক্ষিণি বিয়ের প্রথা অনুসারে কুনজর থেকে রক্ষার প্রতীক।

বিজয়- রাশমিকা প্রমাণ করলেন ঐতিহ্য শুধু লিঙ্গভিত্তিক নয়; এটি সংস্কৃতির অংশ, যা সবাই উদ্যাপন করতে পারে।
