শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ০৮ মার্চ ২০২৬

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তার বেনারসি শাড়ির মোহময়ী সাজে ফিরে এসেছে নব্বইয়ের দশকের সেই নস্টালজিক ফ্যাশন। সম্প্রতি বেনারসি শাড়ির লুকে ফ্রেমে ধরা দিয়ে নজর কেড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ম্যাজেন্টা রঙের বেনারসি শাড়িতে সাবিলাকে দেখাচ্ছিল অপূর্ব।

বর্ডারজুড়ে সূক্ষ্ম সোনালি জরির ফুলেল নকশা শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবহ।

শাড়ির সঙ্গে বেছে নেওয়া একই রঙের হাফস্লিভ ব্লাউজটির পেছনের ডিজাইনটিও বেশ নজরকাড়া।

গলায় মুক্তা ও অ্যান্টিক গোল্ড টোনের স্টেটমেন্ট নেকপিস তাঁর লুকে এনেছে আভিজাত্যের ছাপ।
