শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৬ মার্চ ২০২৬

“বনলতা এক্সপ্রেস” সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী সাবিলা নূর হাজির হলেন এক অভিনব স্টাইলে,যা মুহূর্তেই নজর কাড়ে দর্শকদের। এই অভিনেত্রীর অভিনব স্টাইলের ছবিগুলো সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।

হালকা আইভরি রঙের শাড়িটিতে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি ও মুক্তা-বিডসের কাজ পুরো লুকে এনে দিয়েছে পরিপাটি আবেদন।

শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েোছন হাই-নেক ডিজাইনে ভারী এমব্রয়ডারির ব্লাউজ, যা আলাদাভাবেই নজর কাড়ে।

গলার কাছে কলারধাঁচের নকশাটি ভারী গয়নার প্রয়োজন কমিয়ে দিয়ে এনে দিয়েছে সংযত অথচ রাজসিক এক ভারসাম্য।

ত্বকে রাখা হয়েছে নরম গ্লো, চোখে সফট স্মোকি টোন এবং ঠোঁটে ন্যাচারাল পিচ শেড।

সাবিলার এই লুকের সবচেয়ে ব্যতিক্রমী আকর্ষণ ছিল ফুলদানী আকৃতির পার্স।
