শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বুধবার, ০১ এপ্রিল ২০২৬

হাসিমাখা চেহারার মিষ্টি এক মেয়ের নাম সিমরিন লুবাবা। খুব অল্পবয়সেই বেশকিছু বিজ্ঞাপনের পাশাপাশি নাটক ও সিনেমায় অভিনয় করেছে এই শিশুশিল্পী। শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় শিশুশিল্পী। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে তার বিয়ের গুঞ্জন।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

লুবাবার এই পোস্টে দেখা গিয়েছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া।

নেটিজেনদের বড় একটি অংশ লুবাবার বিয়ে নিয়ে আনন্দ প্রকাশ করলেও কেউ কেউ বিরক্ত প্রকাশ করেছেন।

প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন।
