শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সম্প্রতি নয়ডার মল অব ইন্ডিয়ায় জাপানি জুতার ব্র্যান্ড অনিতস্কার নতুন স্টোর লঞ্চে অংশ নিতে ফ্রেমবন্দী হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই ইভেন্টে একদম স্টাইলিশ ওয়েস্টার্ন লুকে উপস্থিত হয়ে নজর কাড়েন সবার।

একদম সুপারস্টাইলিশ ওয়েস্টার্ন লুকে তাক লাগালেন এই লাস্যময়ী অভিনেত্রী।

পরনে সফট পিংক জ্যাকেটের সঙ্গে বাটন দেওয়া মিনিস্কার্ট সাথে গ্রে ট্যাংক টপ।

খোলা চুলের সঙ্গে কানে শোভা পাচ্ছে পিংক স্যাফায়ার হার্ট শেপ দুল।

আউটফিটের সঙ্গে পরেছেন সুন্দর একটা লেয়ার্ড নেকপিস, যা আলাদা করে নজর কাড়ছে।

হালকা স্মোকি আই লুকের সঙ্গে গোলাপি ব্লাশ অন আর লিপকালারে সেজেছেন রাশমিকা।
