শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সম্প্রতি সাদা ও হলুদের মোলায়েম মিশেলের কুর্তা সেটে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। গরমের দিনে স্টাইল মানেই ভারী কিছু নয়; বরং হালকা রং, আরামদায়ক কাপড় আর মিনিমাল সাজ দিয়েই তৈরি করা যায় সবচেয়ে রিফ্রেশিং উপস্থিতি।

শেহতাজের পরনে সাদা ও হলুদের মিশেলে থ্রি-পিস কুর্তা সেট, যা গ্রীষ্মকালীন উৎসব কিংবা দিনের আউটিং উভয় ক্ষেত্রে দারুণ মানানসই।

সাদা কুর্তা সেটে হলুদ ফুলেল সূক্ষ্ম কারুকাজ গ্রীষ্মের আবহকে উজ্জ্বল করে তুলেছে।

ওড়নাতে সাদা জমিনের ওপর হলুদ গাঁদা ফুলের ছাপ, সঙ্গে সবুজ পাতার কনট্রাস্ট যা এনে দিয়েছে নান্দনিকতা।

কানে ঝুলছে অক্সিডাইজড স্টেটমেন্ট ইয়ার রিং, মেকআপেও রয়েছে মিনিমাল ছোঁয়া।

কালার করা খোলা চুলে নরম ওয়েভ স্টাইল।
