মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছবির ভেতর লুকানো ‘মিথ্যা’, দেড় শতাব্দী আগেই শুরু হয়েছিল ফটো জালিয়াতি

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ছবির ভেতর লুকানো ‘মিথ্যা’, দেড় শতাব্দী আগেই শুরু হয়েছিল ফটো জালিয়াতি

ডিজিটাল যুগে এআই ও ডিপফেক প্রযুক্তি নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন নতুন করে সামনে আসছে এক বিস্ময়কর সত্য। ছবি বিকৃত বা ‘ফেক’ করার ইতিহাস মোটেও নতুন নয়। আজ থেকে প্রায় দেড় শতাব্দী আগেই ফটোগ্রাফাররা নানা কৌশলে তৈরি করতেন বিভ্রমময় ছবি, যা দর্শকদের চোখ ধাঁধিয়ে দিত।

সম্প্রতি রাইক্সমিউজিয়ামে আয়োজিত “ফেক! আর্লি ফটো কলেজেসে অ্যান্ড ফটোমন্ট্যাজেস” প্রদর্শনীতে ১৮৬০ থেকে ১৯৪০ সালের মধ্যকার এমনই ১০টি চমকপ্রদ ছবি তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর কিউরেটর হ্যান্স রোসবুম জানান, ছবির বিকৃতি বা ম্যানিপুলেশন ফটোগ্রাফির জন্মলগ্ন থেকেই রয়েছে। এটি এর ইতিহাসেরই অংশ।

এআই বিতর্কের প্রেক্ষাপট

বর্তমানে ছবি বিকৃতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক-কে ঘিরে। এই টুল ব্যবহার করে মানুষের ছবি পরিবর্তন করে আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে। সমালোচনার মুখে ফিচারটি বন্ধ করা হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ইউরোপিয়ান কমিশন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি নতুন হলেও কৌশল পুরোনো।

১. ''ডে ড্রিম'' (১৮৭০–১৮৯০) একটি ছবিতে একইসঙ্গে বাস্তবতা ও কল্পনা—এক নারী ও তার সঙ্গীর পাশে ভবিষ্যতের মাতৃত্বের স্বপ্ন। ডার্করুমে আলোর আংশিক ব্যবহার করে তৈরি এই দ্বৈত দৃশ্য।

১. ''ডে ড্রিম'' (১৮৭০–১৮৯০) একটি ছবিতে একইসঙ্গে বাস্তবতা ও কল্পনা—এক নারী ও তার সঙ্গীর পাশে ভবিষ্যতের মাতৃত্বের স্বপ্ন। ডার্করুমে আলোর আংশিক ব্যবহার করে তৈরি এই দ্বৈত দৃশ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক তৎকালীন ফটোগ্রাফার।
২. ''ম্যান স্টার্টেল্ড হিজ ওন রিফ্লেকশন'' (১৮৭০–১৮৮০) লিওনার্ড ডি কনিঘ-এর কাজ। একই প্লেটে দুইবার এক্সপোজ করে নিজের ‘ভূত’-এর মুখোমুখি হওয়ার বিভ্রম তৈরি।

২. ''ম্যান স্টার্টেল্ড হিজ ওন রিফ্লেকশন'' (১৮৭০–১৮৮০) লিওনার্ড ডি কনিঘ-এর কাজ। একই প্লেটে দুইবার এক্সপোজ করে নিজের ‘ভূত’-এর মুখোমুখি হওয়ার বিভ্রম তৈরি।

লিওনার্ড ডি কনিঘ
৩. ডিক্যাপিটেশন (১৮৮০–১৯০০)  মানুষের মাথা আলাদা করে দেখানোর অভিনব কৌশল। পর্দার আড়ালে মূল মাথা লুকিয়ে রেখে তৈরি করা হয় এই বিভ্রম।

৩. ডিক্যাপিটেশন (১৮৮০–১৯০০) মানুষের মাথা আলাদা করে দেখানোর অভিনব কৌশল। পর্দার আড়ালে মূল মাথা লুকিয়ে রেখে তৈরি করা হয় এই বিভ্রম।

নাম প্রকাশে অনিচ্ছুক তৎকালীন ফটোগ্রাফার।
৪. ''হুইলব্যারো উইথ আ হেড'' (১৯০০–১৯১০)  দুটি নেগেটিভ জুড়ে তৈরি এক অবাস্তব দৃশ্য—হুইলবারোতে রাখা মানুষের মাথা। স্কেলের খেলায় তৈরি এই চিত্র পরবর্তী সুররিয়ালিজমের পূর্বাভাস।

৪. ''হুইলব্যারো উইথ আ হেড'' (১৯০০–১৯১০) দুটি নেগেটিভ জুড়ে তৈরি এক অবাস্তব দৃশ্য—হুইলবারোতে রাখা মানুষের মাথা। স্কেলের খেলায় তৈরি এই চিত্র পরবর্তী সুররিয়ালিজমের পূর্বাভাস।

সংগৃহীত
৫. ট্যাকিং আওয়ার গিস টু মার্কেট (১৯০৯) মার্টিন পোস্ট কার্ড কম্পানির তৈরি এই ছবিতে বিশালাকৃতির হাঁস দেখিয়ে অঞ্চলভিত্তিক কৃষি সমৃদ্ধির প্রচার করা হয়েছে।

৫. ট্যাকিং আওয়ার গিস টু মার্কেট (১৯০৯) মার্টিন পোস্ট কার্ড কম্পানির তৈরি এই ছবিতে বিশালাকৃতির হাঁস দেখিয়ে অঞ্চলভিত্তিক কৃষি সমৃদ্ধির প্রচার করা হয়েছে।

মার্টিন পোস্ট কার্ড কম্পানির তৈরি ছবি
Advertisement

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.