শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বলিউড তারকা পরিবারে বেজে উঠেছে আনন্দের সুর। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বাগদান সম্পন্ন করেছেন শাহীন ভাট। অভিনেত্রী আলিয়া ভাটের বড় বোন নিজের প্রেমিক ইশান মেহরার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি জানান শাহীন।

ক্যাপশনে লিখেছেন,“আমরা হয়তো একে অপরকে পছন্দ করার ব্যাপারটা একটু বেশিই করে ফেলেছি।”

প্রকৃতির শান্ত পরিবেশে ইশানের সঙ্গে হাসিখুশি মুহূর্ত কাটাচ্ছেন শাহিন।

১৯৯৮ সালের চলচ্চিত্র তামান্নাতে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

তিনি ২০১২ সালের ‘সন অব সরদার’র লেখক হিসেবে কাজ করেছেন এবং একই বছরে ‘রাজ ৩’র সহকারী পরিচালক ছিলেন।
