মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ত্রিশেই থেমে গেলো দিব্যাঙ্কার জীবন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরিয়ানা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করা হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহি মাত্র ৩০ বছর বয়সে গাজিয়াবাদে মারা যান। অভিনেত্রীর মৃত্যুতে তার লক্ষ লক্ষ ভক্ত শোকাহত।
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে খুব বিখ্যাত ছিলেন, তার দুই কোটিরও বেশি ফলোয়ার ছিল।
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

তিনি হরিয়ানভি সঙ্গীত ইন্ডাস্ট্রির একজন উদীয়মান অভিনেত্রী ছিলেন।
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

তিনি মাসুম শর্মা, অমিত সাইনি রোহতকিয়ার মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করে দর্শকদের নজর কেড়েছেন।
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

দিব্যাঙ্কার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত











