শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানালেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান।

জীবন চলার পথে নতুন যাত্রার শুরুতে দোয়া চেয়েছেন রাফসান ও জেফার।

“আজ আমাদের দুই জীবন এক হল, শুরু হল একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিলো।

এতদিন কেবলই নিজেদের সম্পর্ককে ভালো ‘বন্ধুত্ব’ বলে আসা এই যুগল এবার এক ছাদের বাসিন্দা হলেন।

নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এই নবদম্পতিকে।
