মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
চলে গেলেন বিপ্লব দাশগুপ্ত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলা বিনোদন জগতে আবারও নেমে এল শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন খ্যাতিমান অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর পেশাগত জীবনের শুরুতে তিনি ছিলেন স্কুল শিক্ষক।

বাচিকশিল্পী হিসেবে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর দরাজ কণ্ঠ এবং স্পষ্ট উচ্চারণ বহু কবিতা ও শ্রুতিনাটককে অন্য মাত্রা দিয়েছিল।

ভয়েস-ওভার এবং বিজ্ঞাপনের জগতে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত নাম।

২০০৪ সালে ‘শ্যাডোজ় অফ টাইম’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর।

শৈল্পিক নিষ্ঠা এবং ব্যক্তিত্বের গাম্ভীর্য এই দুইয়ের মিশেলে তিনি বাংলা সংস্কৃতি জগতের এক অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন।

সুরের মায়া আর অভিনয়ের সংমিশ্রণে এক বর্ণময় অধ্যায়ের অবসান।











