শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

বলিউডে আইটেম সং মানেই তামান্না ভাটিয়া। সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে তামান্না লিখেছেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ এই সব ভালোবাসার জন্য ধন্যবাদ।”

“অনেক মা তাকে বলেছেন, এই গান না চললে তাদের সন্তান খাবার খেতে চায় না।”

অমিতাভ ভট্টাচার্যের কথা ও জনপ্রিয় জুটি শচীন-জিগরের সুরে গানটিতে প্লেব্যাক করেছিলেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার।

২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম সফল বাণিজ্যিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়।

অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গানে নেচেছিলেন তামান্না।
