লিসবনের লিভরারিয়া বের্ত্রাঁ
যে বইয়ের দোকান সময়কে হার মানিয়েছেভূমিকম্প, রাজতন্ত্র, বিপ্লব পেরিয়ে প্রায় তিন শতক ধরে বই আর মানুষের গল্প বলে চলেছে লিভরারিয়া বের্ত্রাঁ। লিসবনে কিছু রাস্তা আছে, যেখানে হাঁটলে মনে হয় শহরটি নিজের অতীত লুকিয়ে রাখেনি—বরং দরজা খুলে বসে আছে। চিয়াদোর রুয়া গারেত সেই রকমই এক রাস্তা। পাথরের ফুটপাত, পুরোনো বাড়ির দেয়াল, ক্যাফের টেবিল, মান...