বরিশাল নদী বন্দরে যাত্রীর ঢল
ঢাকামুখী লঞ্চে তিল ধারণের ঠাঁই নেইঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষের ঢল নেমেছে বরিশাল নদী বন্দরে। ঢাকামুখী লঞ্চগুলোতে যাত্রীচাপ এতটাই বেশি যে ডেকে দাঁড়ানো তো দূরের কথা, নড়াচড়ারও জায়গা নেই। কেবিন অনেক আগেই বুকিং হয়ে যাওয়ায় অধিকাংশ যাত্রীকে ডেক, সিঁড়ি, করিডোর, দ্বিতীয় তলা ও ছাদে অবস্থান নিয়েই ঢাকা যাত্রার প্রস্...