বর্ষায় জনদুর্ভোগের শঙ্কা
রাজাপুরে অপরিকল্পিত খাল খনন, সড়কে ধসঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। এতে বর্ষা মৌসুমে জরুরি সেবা ফায়ার সার্ভিস এর গাড়ী, স্কুলগামী শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতা, রোগী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের শঙ্কা রয়েছে।