শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহিত করতে সুনামগঞ্জের ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের প্রায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দত্ত, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, ট্রাস্টের কার্যকরী সদস্য এনামুল হক রুবেল ও বিজিত দাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হেলালুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন এবং বৌউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলন তরফদার।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








