দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশরেফুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মোশরেফুল আলম।
তিনি চিরিরবন্দর থানাপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আবুল হোসেন সরকারের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








