এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রিমিয়াম স্টল উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) আয়োজিত সাত দিনব্যাপী পণ্যমেলায় স্টলটি উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের ডাইরেক্টর খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








