টাঙ্গাইলের সখীপুরে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারসংলগ্ন একটি জঙ্গলের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, দুপুরে নূরুল ইসলাম নামের এক কৃষক ছিলিমপুর বাজারসংলগ্ন ফসলি জমিতে কাজ করতে যান। এ সময় দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








