নাটোরের লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমির পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মোছা. মিন্নাতুন নেছা। সঞ্চালনা করেন নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সততা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাকিরা খাতুন, জান্নাতুল ফেরদৌস পান্না, নুরুন্নাহার ইতি, ইয়াসমিন খাতুন, হাফেজ মেহেদী হাসান ও সারওয়ার জাহান।
পরে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরবর্তী শিক্ষাজীবনে সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফী।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








