ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
বিস্তারিত আসছে...



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








