রাজধানীর মিরপুর থেকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাপিয়া সুলতানাকে আদালতে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








